শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের উখিয়ায় কলেজ পড়ুয়া যুবতীসহ ৪ জন অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী, ধামন খালীর বসতবাড়িতে ডুকে এক কলেজে পড়ুয়া যুবতীকে অপহরনে ব্যর্থ হয়ে তুলকালাম কান্ড ঘটেছে। এ সময় ভিকটিমসহ ৩ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও চুরিকাঘাতে আহত করেছে স্থানীয় ১২/১৫ বখাটে যুবক বালুখালীর ধামনখালীর ভিকটিমের বাড়িতে।ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল বুধবার রাত অনুমান ৯ ঘটিকার সময়।

আহতদের  ভর্তি করা হয় উখিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। আহতদের চিকিৎসাপত্র নিয়ে ভিকটেমর পিতা নুরুল হক উখিয়া থানায় একই এলাকার জমিদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম আইমন (২৭)  সহ ১৬ জনের বিরুদ্ধে  এজাহার দায়ের করেন।

মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে রাত ১ টার দিকে বালু খালী স্টেশনে উৎপেতে থাকা আইমনের নেতৃত্বে  সশস্ত্র সন্ত্রাসীরা   ভিকটিম নুরুল হকের অনার্স ২ বর্ষের ছাত্রী রেহেনা বেগম(১৯),  নুরুল হকের স্ত্রী সাজেদা বেগম (৪২) ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭) ও শিশু কন্যা নুরফা আক্তার (৯) কে অপহরণ অস্ত্রের মূখে জিম্মি করে  রোহিঙ্গা ক্যাম্পের দিকে নিয়ে যায়।

তারা যে সিএনজি বা গাড়ীতে করে নুরুল হকসহ পরিবারের ৫ সদস্য বাড়ি ফিরছিলেন ওই গাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বিষয় টি তাৎক্ষণিক ভাবে উখিয়া থানা পুলিশ কে জানানো হলে বালুখালী ফাঁড়ির ইনচার্জ একে আজাদ অভিযান চালিয়ে আজ সকালে ভোরে গুরতর আহত অবস্থায় পশ্চিম বালু খালী রোহিঙ্গা ক্যাম্প নিকটবর্তী আনোয়ার সিকদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।

বালুখালী ক্যাম্প ইনচার্জ একে আজাদ জানান, বিষয়টি অত্যন্ত মর্মাহত। আহতদের পরিবারকে পুলিশ হেফাজতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ আইমন একজন ডাকাত প্রকৃতির লোক ও মাদক বিক্রেতা, মাদক আসক্ত এবং  মানবপাচার কারী একজন জেল ফেরৎ আসামী।

ভোরের আকাশ/এনউব

অপহরণ

শেয়ার করুন: