শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশের সাথে দিনভর  সংঘর্ষ হয়েছে। বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আঞ্চলিক সড়কে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে  দিনভর দফায় দফায় সাথে সংঘর্ঘে জড়ায় ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভালুকার স্কয়ার মাস্টার বাড়ী এলাকা পর্যন্ত এলাকার আশপাশের সলক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।এসময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসলে সংঘর্ষের শুরু হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আতঙ্ক ছড়ায় শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসে শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ তাদের মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করেন। এসময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়।

এসময় বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। পরে পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা ধাওয়া খেয়ে মহাসড়কের আশপাশের গলি, বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেয়।

গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ফের ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ধাওয়া দেয়। শ্রমিকরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে ঢিল ছুঁড়তে থাকে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পিছু হটতে থাকে। তাদের ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার এলাকা নিয়ে যায় পুলিশ। পুরো সড়কে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় তাদের উপর লাঠিচার্জও করা হয়। শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে একটি পুলিশ বক্সে আগুন দেয়।দিনভর মহাসড়কের বিভিন্ন স্থানে ও আশপাশের এলাকায় চলে দফায় দফায় সংঘর্ষ।

এবিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: