শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ
বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়া সদর উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, একই দিন সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে যুবককে যাবজ্জীবন

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী ও আকলিমা খাতুন উপস্থিত ছিলেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: