শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনে আমাদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে: ডুয়েট উপাচার্য

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন একাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুলস্। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ব্যবস্থা এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এমন এক রূপান্তর এনেছে, যা আমাদের প্রচলিত একাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ফলে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি আমাদের মানবিক বোধ ও একাডেমিক স্বচ্ছতা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত “দ্য ফিউচার অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন একাডেমিয়া: ডিসরাপশনস, ডাইলেমা অ্যান্ড নিউ ডিরেকশনস” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ‘প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনে আমাদেরকে যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক সংবেদনশীলতা, নৈতিক দায়বদ্ধতা এবং একাডেমিক স্বচ্ছতা অক্ষুণ্ন রাখাও আমাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও জেন-এআই লিটারেসি, প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় গবেষণা উদ্যোগ জোরদার করা হলে এই প্রযুক্তি উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষকবৃন্দ আরও সমৃদ্ধ হবেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবেন।’

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও র‌্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘একাডেমিয়ায় এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের দায়িত্বশীল ব্যবহার ও দৃষ্টিভঙ্গি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই একাডেমিয়া সত্যিকার অর্থে টেকসই ও উৎকর্ষমুখী হবে।’ তিনি একাডেমিয়ায় এআই-এর বর্তমান প্রয়োগ, সম্ভাব্য ঝুঁকি এবং শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ মডেলের দিক-নির্দেশনা বিশদভাবে তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকবৃন্দ, আইকিউএসি এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে মনোনীত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

ডুয়েটপ্রকৌশলীউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন

শেয়ার করুন: