শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইয়াবাসহ মা-ছেলে আটক
ইয়াবাসহ মা-ছেলে আটক

​চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুনকে (৬০) আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কালো জাদুর প্রভাব থেকে সুরক্ষায় করণীয় কী?

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি (দক্ষিণ ভিলা, জালালের বাড়ি) গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মা-ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেফতার আব্দুল মান্নান ও তার মা ছেমন খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: