শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত“বিসিক উদ্যোক্তা মেলা বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর বেলস পার্কে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে “বিসিক উদ্যোক্তা মেলা এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, উপপুলিশ কমিশনার ইমদাত হোসেন, ঢাকা বিসিকের উপ-মহাব্যবস্থাপক আবুল বারাকাত মো. আব্দুর রহমান এবং জেলা বিসিকের  উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিসিকের দ্বারস্থ হতে হবে, কারণ একমাত্র বিসিকই উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করছে। কীভাবে একটি ব্যবসা গড়ে তোলা ও প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়ে সহায়তা দেবে বিসিক। বক্তারা আরও বলেন, উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে হবে। শুধু বরিশাল নয়, সারাদেশে বিভিন্ন মেলায় অংশ নিয়ে পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি পণ্যের মানোন্নয়ন ও বিশ্ববাজারে ব্যবসা দাঁড় করানো এখন সময়ের দাবি।

প্রসঙ্গত, গতবারের মেলায় ১ কোটিরও বেশি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এবার ৭০টি স্টল নিয়ে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা। আয়োজকরা আশা করছেন, এবারের বিক্রি গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে।

ভোরের আকাশ/মো.আ.

বিসিকমেলাবরিশাল

শেয়ার করুন: