ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা কিছু স্থাপনা (দোকান ঘর)উচ্ছেদ করা হয়েছে। এ সময় উচ্ছেদকারীদের উপর হামলার ঘটনা ও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুলড্রোজার চালক ও সহকারী আহত হয়েছে।
আজ দুপুরের দিকে ঢাকা -আরিচা মহাসড়কে পাশে ধামরাই ঢুলিভিটা এলাকায় ফুটপাত দখল করে সওজের অনুমতি ছাড়াই অবৈধভাবে দোকান তৈরি করে ব্যবসা বানিজ্য করে আসতেছিল দোকানদার। এ সব দোকানদারদের কাছ থেকে পৌরসভা থেকে নিয়মিত খাজনা আদায় করে আসছিল।
এব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সড়ক ও জনপদ বিভাগ নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদ অভিযানকালে কিছু দোকানদার ( হকার) বুলড্রেজার গাড়ি ও চালকের উপর হামলা করলে চালক ও সহকারী আহত করে।
এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোন প্রকার নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।