শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় অটোরিকশা থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৪ মে ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাজারের ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

র‌্যাব জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উখিয়ার বালুখালী এলাকার মরাগাছতলা এলাকায় অবস্থান নেয় র‌্যাব। 

পরে মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত কৌশলে পালিয়ে যায়। 

পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সাতকানিয়ায় সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

ভোরের আকাশ/ র.ই


 

আ. ম. ফারুক৫০ হাজার

শেয়ার করুন: