রায়গঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি জরুরি। দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার, সময়ের সঠিক ব্যবস্থাপনা ও অপচয় রোধের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
ভোরের আকাশ/সু.পা