শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৮১তম ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর বায়েজিদ আরেফিন নগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিল্পপতি খলিলুর রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম (মীর), মামুন সালাম, প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান এবং অধ্যাপক ড. সালেহ জহুর উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগের ৮০তম ট্রাস্টি বোর্ড সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ পর্যালোচনা করে সেগুলোর অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী এবং ৪১ ও ৪২তম অর্থকমিটির সভার কার্যবিবরণী অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট রিপোর্ট সভায় উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা, প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে দুটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ, একাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটও আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। বাজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি এবং সামগ্রিক এনরোলমেন্ট বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ১৩৪ জন গ্রেপ্তার

ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ধরে রাখার পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক করা এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভা শেষে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ এনউব

ট্রাস্টি বোর্ড

শেয়ার করুন: