ফুলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফ এর চাল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বিতরণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় শিবনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সামেদুল ইসলাম ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫৮১৫ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত অনুদান হতদরিদ্রদের মানুষদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি। ঈদুল আযাহা উপলক্ষে দুইটি ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ