বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বিনা লেবু-১’এর চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিনা লেবু-১’ এর চারা বিতরণ কর্মসূচি আজ ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৯:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কমিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের আয়োজনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর পরিচালক (প্রশাসন) ড. মো: লুৎফর রহমান মোল্লা কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মজিবুর রহমান-এর সভাপতিত্বে এবং বৃক্ষরোপণ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: হারুন অর রশীদ এর সঞ্চালনায় কৃষি অনুষদ পূর্ব-পশ্চিম ভবনের সামনে অনুষ্ঠিত এ চারা বিতরণ কর্মসূচিতে সংশ্লিষ্ট অনুষদের সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ, প্রফেসর বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি অনুষদের ছাত্র প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারি এবং আমন্ত্রিত অতিথিগণ অংশ নেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার সকল হল প্রভোস্টদের মাঝে বিনা লেবু-১ গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ রক্ষা এবং পারিবারিক ভিটামিন সি এর ঘাটতি পূরণে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন । তিনি বলেন ,ক্যাম্পাসে সবুজায়ন ও পুষ্টির জোগান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সন্মানীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে টার্গেট নিয়েছেন, সেটার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির উদ্যোগে বিনা লেবু-১ চারা বিতরণের আজকের এই কর্মসূচির প্রশংসার দাবি রাখে ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. জি.এম. মজিবুর রহমান বলেন, বৃক্ষরোপণের বর্তমান সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই চারা বিতরণ করা হচ্ছে এবং এটি হলের শিক্ষার্থীদের পুষ্টি তথা ভিটামিন সি-এর ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য , বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারমাসি ও বীজবিহীন লেবুর জাত হচ্ছে বিনা লেবু-১। ভিয়েতনাম হতে বিনালেবু-১ এর জার্মপ্লাজমটি সংগ্রহ করা হয়।
বিনালেবু-১ জাতটি সারা বছর ফলন দেয়।ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচালো ও সুগন্ধিযুক্ত।লেবু চাষ উপযোগী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা-নিরীক্ষা করে ফলন সন্তোষজনক হওয়ায় জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০১৮ সালে বিনা লেবু-১ নামে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য নিবন্ধিত হয়।
ভোরের আকাশ/সু.পা