শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সাংবাদিকের সাথে আইনজীবীর অশোভন আচরণ, প্রতিবাদ সভা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু’র দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ সোমবার গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে যান। তিনি আইনজীবীর বক্তব্য নেয়ার জন্য গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেন।

বক্তারা আরও বলেন, গাইবান্ধার সুপরিচিত নারী নেত্রী ও সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনকালে অশোভন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। এটি কেবল রিকতু প্রসাদের ওপর নয়, বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার সহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

ঘটনার চব্বিশ ঘন্টা পরও অভিযুক্ত ওই আইনজীবী বিশু তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন। তারা এব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতাও কামনা করেন।

ভোরের আকাশ/জাআ

সাংবাদিকগাইবান্ধাপ্রতিবাদ সভা

শেয়ার করুন: