শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ছেলের ছবি নিয়ে কাঁদছেন মা

কচুয়ায় ১৬ দিন ধরে নিখোঁজ শাওন মিয়াজী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের কচুয়ায় ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী যুবক শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা হাসিনা বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে প্রতিনিয়ত কান্নায় ভেঙে পড়ছেন তিনি। 

বাড়ির সামনে বসে এখনো সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন মা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।

নিখোঁজ শাওন মিয়াজী চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের উত্তর সেঙ্গুয়া মিয়াজী বাড়ির বাসিন্দা। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শাওনের বাবা মফিজ মিয়াজী জীবিকার তাগিদে বর্তমানে ওমানে প্রবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে মা হাসিনা বেগম এখন অনেকটা দিশেহারা। ছেলের ছবি মোবাইলে দেখলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিটি মুহূর্ত কাটছে সন্তান ফিরে আসার অপেক্ষায়। মায়ের বিশ্বাস, একদিন শাওন ফিরে এসে তাঁকে মা বলে ডাকবে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শাওন একজন সহজ-সরল স্বভাবের যুবক। তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে শাওনের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাওনকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁর মা ও পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

একদিকে প্রবাসী বাবা, অন্যদিকে সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত মা—সব মিলিয়ে শাওনকে ঘিরে পুরো পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। পরিবারের একটাই প্রত্যাশা, দ্রুত শাওনের সন্ধান মিলবে এবং সে সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসবে।

কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে হারুন ০১৭৬১৯৭৯৪০৯, ০১৭৯৮০৩২৬২৪ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: