শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

যমুনা সেতু- ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম তৎপর থাকবে .....প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আসন্ন ঈদুল আযহায় উপলক্ষে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার(১৫মে) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ছাড়া কোথাও কোথাও কোরবানির পশুর হাট বসবে সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

আরও পড়ুন

মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

তিনি বলেন, যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঈদের সময় উত্তর বঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান রুট হওয়ায় প্রতি বছর সেখানে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্ততি নেওয়া হচ্ছে । বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

যানজট নিরসনে

শেয়ার করুন: