শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নিখোঁজের ৫ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটায় নিখোঁজের পাঁচ দিন পর বিএনপি নেতা মুরাদজ্জামান সরকারের (৭১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের বুগারপটল যমুনা নদীর চর এলাকায় কোলার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুরাদজ্জামান সরকার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ যোগীপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১৬ আগস্ট সকালে মুরাদজ্জামান সরকার উপজেলার ইটাকুরি বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই একপর্যায়ে বুধবার সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের বুগারপটল যমুনা নদীর চর এলাকায় কোলার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বিএনপি নেতাগাইবান্ধামরদেহ উদ্ধার

শেয়ার করুন: