শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। টেকনাফ সদর ইউপিস্থ ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।  

র‍‍্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ৭নং ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায়।

এসময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে তিনজন মাদক কারবারীকে এক লাখ সত্তর হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালীন ধৃত আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌঁড়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা ।

ভোরের আকাশ/জাআ

ইয়াবাসহকক্সবাজারগ্রেফতার

শেয়ার করুন: