শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন
স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

ইসলামপুরের শীলদহ এলাকায় যমুনার একটি শাখা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে মুক্তির দাবীতে মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে,  জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলী এলাকার পূর্বাংশে যমুনার মূলস্রোত ধারা থেকে ছোট্ট একটি শাখা নদীর উৎপত্তি হয়ে ইসলামপুরের প্রজাপতি, চরশিশুয়া, কাশারীডোবা, আকন্দ পাড়া হয়ে ভাটির দিকে প্রবাহিত হয়ে দৈলকে এলাকায় গিয়ে আবারো যমুনার মূলস্রোতে মিশে গেছে। 

এই  শাখা নদীর বাম তীরে শীলদহের উত্তর পয়েন্টে গত তিন বছর ধরে ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। নদী ভাঙ্গনে গত তিন বছরে শীলদহ এলাকার দুই শতাধিক বসতভিটাসহ অন্তত: দুইশ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমির মাঠ। এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায় এলাকাবাসী। এজন্য এলাকাবাসী মঙ্গলবার সকালে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। 

শীলদহ নদীর বামতীরে স্থানীয় বিএনপি নেতা মোনাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আকরাম হোসেন, আজিজুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন মোল্লা, শাহীন আলম, আজাহার আলী প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

জামালপুরনদী ভাঙন

শেয়ার করুন: