শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

৩০০ বছরের ঐতিহ্য লাল তেঁতুলগাছ সংরক্ষণের দাবি স্থানীয়দের

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

তেঁতুলের কথা মনে হলেই জিভে জল আসে অনেকের। তবে কাঁচা অবস্থায় ভেতরে টকটকে সিঁদুর লাল আর বাইরে ধূসর-সবুজ রঙের তেঁতুলের দেখা মিললে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। এমনই এক বিরল প্রজাতির লাল তেঁতুলের সন্ধান পাওয়া গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীর ঘেঁষে।

কাঁচা অবস্থায় ফলটি ভাঙলে ভেতরটা রক্তের মতো লাল দেখায়। তবে পেকে গেলে সাধারণ তেঁতুলের মতোই রং ধারণ করে। প্রায় ৩০০ বছরের পুরোনো এই গাছটি দেখতে এবং এর ব্যতিক্রমী ফলের স্বাদ নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। তবে বংশবিস্তার ও যথাযথ সংরক্ষণের অভাবে ইতিহাসের সাক্ষী এই গাছটি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে নীলকুঠি স্থাপনের সময় ইংরেজরা তেঁতুলগাছগুলো রোপণ করেন। গড়াই নদীর তীর ঘেঁষে সারিবদ্ধভাবে এখনো দাঁড়িয়ে আছে তিনটি প্রাচীন তেঁতুলগাছ। এর মধ্যে একটিতে ধরে সিঁদুরের মতো লাল তেঁতুল, অন্য দুটিতে ধরে সাধারণ সাদা রঙের তেঁতুল।

বাইরে থেকে গাছ বা ফলের মধ্যে কোনো পার্থক্য বোঝার উপায় নেই। তবে লাল তেঁতুলের গাছের ফল কাঁচা অবস্থায় ভাঙলে ভেতরের অংশ টকটকে লাল দেখা যায়। পাকলে সেটিও সাধারণ তেঁতুলের মতো রং ধারণ করে।

কালের পরিক্রমায় ব্রিটিশদের সেই নীলকুঠি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও তাদের রোপণ করা গাছগুলো এখনো অতীত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে গাছগুলোর বয়স ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এগুলো সংরক্ষণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এলাকার ৮৮ বছর বয়সী প্রবীণ বাসিন্দা হেকতম আলী শেখ বলেন, “আমার হুঁশ হওয়ার পর থেকেই বাবা ও তাঁর দাদার মুখে এই গাছের গল্প শুনে আসছি। ব্রিটিশ আমলে ইংরেজরা এটি লাগানোর পর হীরাম্বর বাবু নামের এক হিন্দু ব্যবসায়ী গাছটি কিনে নেন।” তিনি দাবি করেন, তাঁদের জানামতে, সারা বাংলায় এমন লাল তেঁতুলের গাছ আর নেই।

স্থানীয় বাসিন্দা নিশাত জানান, এই গাছের ছায়ায় বান্ধবীদের নিয়ে বহুবার পিকনিক করেছেন তিনি। শুধু কুষ্টিয়া বা আশপাশের এলাকা থেকেই নয়, ঢাকা থেকেও অনেকে গাছটি দেখতে আসেন।

গাছটিকে ঘিরে পুরো এলাকাটি এখন ছোটখাটো পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান জানান, ঝড়ে বড় গাছটির কিছু অংশ ভেঙে যাওয়ায় এটি আগের তুলনায় ছোট হয়ে গেছে। বিরল প্রজাতির এই তেঁতুলগাছ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আব্দুল নামের এক দর্শনার্থী বলেন, বিরল এই তেঁতুল দেখতে এসেছেন তিনি। সামান্য পরিচর্যা ও সরকারি উদ্যোগ নেওয়া হলে জায়গাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞানীদের মতে, প্রজননের সময় ক্রোমোজোমের বিন্যাসে ক্রসিং ওভারের মতো প্রক্রিয়ার কারণে উদ্ভিদে নতুন বৈশিষ্ট্য তৈরি হতে পারে। এই লাল তেঁতুলের ক্ষেত্রেও এমন কোনো প্রক্রিয়া ভূমিকা রাখতে পারে।

পুষ্টিবিদদের মতে, এ ধরনের লাল তেঁতুলে মানবদেহের জন্য উপকারী বিভিন্ন পুষ্টি উপাদান থাকতে পারে।

আরও পড়ুন

টাঙ্গাইলে সেতুর অভাবে চরম দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ

এ বিষয়ে খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, ব্রিটিশ আমলে নীলকুঠি স্থাপনের সময় ইংরেজদের রোপণ করা তিনটি তেঁতুলগাছের মধ্যে একটিতে সিঁদুরের মতো লাল তেঁতুল ধরে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত বংশবিস্তারের উদ্যোগ না নিলে বিরল বৈশিষ্ট্যের এই তেঁতুলগাছটি একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে কলম বা টিস্যু কালচারের মাধ্যমে এর বংশবিস্তার করে দেশের বিভিন্ন স্থানে রোপণের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: