শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লীতে ভাঙচুর ও লুটপাট

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তির ঘটনায় রংপুরে হিন্দুপল্লীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২টি পরিবারের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে।

ভয়ে-আতংঙ্কে সেখানকার প্রায় ৫০ পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া থানার ওসি আল এমরান।  

স্থানীয়রা জানায়, চারআনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র তৈরী এবং অশালীন মন্তব্য লিখে ফেসবুকে একাধিকবার পোস্ট করে। বিষয়টি ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় নিজ বাসা থেকে রঞ্জনকে গ্রেফতার করে।

রোববার বিকেল ৩টার দিকে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গের গাড়ি এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে সিঙ্গেরগাড়ি বাজারে এসে জমায়েত হয়। এরপর তারা রঞ্জন রায়ের ফাঁসি দাবীতে মিছিল নিয়ে খিলালগঞ্জ বাজার হয়ে ছয়আনি হিন্দু পল্লীতে আসে এবং ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছয়আনি গ্রামের বাসিন্দা অন্তরা রায় বলেন, পাঁচ থেকে ছয়শ মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে হামলাসহ লুটপাট করে। ভয়ে গ্রামের লোকজন পালিয়ে গেছে। আমাদের জীবনেরও নিরাপত্তা পাচ্ছি না। আমরা হামলা ও লুটপাটকারীদের গ্রেফতারসহ শাস্তি দাবী করছি।    

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, বিক্ষোভ মিছিল থেকে হুট করে আন্দোলনকারীরা গ্রামে ঢুকে হামলা চালায়। এতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

লুটপাটভাঙচুররংপুরহিন্দুপল্লী

শেয়ার করুন: