শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে লড়িভ্যান-ভটভটি সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও ভটভটির সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া বাজারসংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি লড়িভ্যানের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভটভটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভটভটির হেলপার লড়িভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির নাম আব্দুল কদ্দুস (৩৫)। তিনি ইসলামপুর থানার মুজাটা গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: