শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। ‎

রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‎
কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম  লবিব, হাজী সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে। ‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছে।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ''আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে"। রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা।

ভোরের আকাশ/জাআ

কাপাসিয়া উপজেলামানববন্ধনসাংবাদিক তুহিন হত্যা

শেয়ার করুন: