শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় এজেন্ট ব্যাংকিংয়ে টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটে জমা রাখা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। প্রতিবাদের প্রতীক হিসেবে কর্মসূচিতে কয়েকজনকে সাদা কাফনের কাপড় পরেও অংশ নিতে দেখা যায়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পালংখালী স্টেশন চত্বরে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই আউটলেট থেকে টাকা তুলতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন তাঁরা। পরে হিসাব যাচাই করে অনেকেই দেখতে পান, জমা করা অর্থের বড় অংশই হিসাবে নেই।

গ্রাহকেরা দ্রুত জমাকৃত অর্থ ফেরত, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, পালংখালী বাজারের ওই এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮) ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

মামলার বাদী ও আউটলেটের গ্রাহক আনোয়ার ফয়সাল আরিফ বলেন, তাঁর হিসাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা ছিল। কিন্তু টাকা তুলতে গিয়ে তিনি জানতে পারেন, হিসাবে ওই অর্থ নেই। একই ধরনের অভিযোগ আরও অনেক গ্রাহকের রয়েছে বলে জানান তিনি।

মানববন্ধনে গ্রাহক আমিরুল ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরে ওই আউটলেটে টাকা জমা রাখলেও প্রয়োজনের সময় টাকা তুলতে গেলে নানা অজুহাতে তাঁকে ফেরত পাঠানো হয়েছে। পরে হিসাব যাচাই করে জমা করা টাকার সঙ্গে হিসাবে থাকা অর্থের মিল পাওয়া যায়নি।

গ্রাহক মোহাম্মদ সোলাইমান জানান, তিনি ওই আউটলেটে ৬ লাখ টাকা জমা রেখেছিলেন। কিন্তু হিসাব যাচাই করে তাঁর অ্যাকাউন্টে মাত্র ৪ হাজার ৪৮০ টাকা রয়েছে বলে দেখতে পান।

আরেক গ্রাহক আবুল মঞ্জুর বলেন, তাঁর হিসাবে ৪ লাখ টাকা জমা থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪০০ টাকা দেখানো হচ্ছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমা করা পুরো টাকা ফেরতের দাবি জানান।

ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, তাঁর হিসাবে সাড়ে ৫ লাখ টাকা জমা ছিল। অথচ বর্তমানে সেখানে মাত্র ১ হাজার টাকা রয়েছে। জীবনের সঞ্চয় হারিয়ে গ্রাহকেরা অসহায় হয়ে পড়েছেন বলেও তিনি দাবি করেন।

গ্রাহক কুলসুম নাহার বলেন, বিশ্বাস করে ওই আউটলেটে টাকা জমা রেখেছিলেন। প্রয়োজনের সময় জানতে পারেন, হিসাবে পুরো টাকা নেই। সঠিক হিসাব যাচাই করে প্রত্যেক গ্রাহকের জমা করা অর্থ ফেরতের দাবি জানান তিনি।

আরেক গ্রাহক নুরুল বশর বলেন, তিনি সাড়ে ৭ লাখ টাকা জমা রেখেছিলেন। কিন্তু টাকা তুলতে গিয়ে জানতে পারেন, হিসাবে মাত্র ৩ হাজার টাকা রয়েছে। তাঁর মতো আরও অনেক গ্রাহকের টাকা আটকে আছে বলে দাবি করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে পালংখালী বাজারের ইয়াকুব-মোস্তফা মার্কেটের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটির কার্যক্রম শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পূর্বপরিচয়ের কারণে অনেক গ্রাহক সেখানে হিসাব খুলে নিয়মিত লেনদেন করতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আউটলেটটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা পরস্পরের যোগসাজশে হিসাবের বই, জমার রসিদ ও সংশ্লিষ্ট নথিতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের জমাকৃত অর্থ অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন। কোনো কোনো হিসাবে লাখ লাখ টাকা জমা থাকলেও পরে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৮ আগস্ট কয়েকজন গ্রাহক তাঁদের জমা রাখা ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা ফেরত চাইতে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এজেন্ট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

এ ঘটনায় আনোয়ার ফয়সাল আরিফ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। মামলায় এজেন্ট মালিক হাকিম উদ্দিন, ক্যাশিয়ার তাহসিন ইসলাম, ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদ, অংশীদার বেলাল উদ্দিনসহ মোট নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বরিশালের সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আউটলেটটির ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ভোরের আকাশ/জেআ

কক্সবাজার

শেয়ার করুন: