শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বরিশালের সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল
বরিশালের সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বরিশাল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য ও দৈনিক ‘বণিক বার্তা’র বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন আর নেই। আজ দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদসহ সাংবাদিক ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারিয়ে গভীরভাবে শোকাহত।

সাংবাদিক ফোরামের শোক

এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইদ পান্থ।

এক যৌথ শোকবার্তায় তারা বলেন, মিরাজ হোসাইনের মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গন একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: ওয়ারেছ আলী মামুন

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুম এম. মিরাজ হোসাইনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

ভোরের আকাশ/জেআ

বরিশাল প্রেসক্লাব

শেয়ার করুন: