শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা

স্বামী শ্বশুরের মারামারি ঠেকাতে গিয়ে কোলের শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুরে স্বামী শ্বশুরের মারামারি ঠেকাতে গিয়ে কোলে থাকা তিন মাসের শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে নগরীর দৌলতপুর থানাধীন বিএডিসি রোডস্থ হেলালের বাগান শ্রমিক কলোনিতে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে মোঃ হেদায়েত হোসেন ও তার পুত্র ফয়সালের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। 

তিন মাসের কোলের শিশু নিয়ে মারামারি ঠেকাতে যান ফয়সালের স্ত্রী সুখী আক্তার ময়না। এ সময় তার কোল থেকে পড়ে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়।

 তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. মোরাদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় এসেছে। 

আরও পড়ুন

দিনাজপুরের পাঁপড় বিশ্ববাজারে রপ্তানিতে নারী শ্রমিকদের সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান

তিনি বলছেন স্বামী শশুরের মারামারি ঠেকাতে যেয়ে কোল থেকে পড়ে তার শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

শিশুর মৃত্যুমো. মোরাদুল ইসলাম

শেয়ার করুন: