শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যাকাণ্ড

প্রতিবাদে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিবাদে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রতিবাদে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে  ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা ঘটনায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকি অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গিয়ে ১০ মিনিট সড়ক  অবরোধ করেন শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, `আমরা আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, বিএনপি-আপনারা সতর্ক হয়ে যান অন্যাথায় আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুণ হবে।'

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, `জুলাই পরবর্তী সময়ে এসে এধরণের ঘটনা আমরা বরদাস্ত করবো না।আবার যদি কেউ নতুন ভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।'

আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, `নতুন বাংলাদেশে আবারো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার যদি কেউ নব্য সন্ত্রাসবাদ করতে চায় তাদের ধুলিস্যাৎ করা হবে।'

ভোরের আকাশ/আজাসা

মিডফোর্ডে হত্যাকাণ্ডবরিশাল

শেয়ার করুন: