শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান আসামি খালাস

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। 

পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি সাদিককে আদালত খালাস দিয়েছে।  

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন; ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের শিপন, ইব্রাহিম ও ইউসুফ।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক তার চাচাতো বোনকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাস্থলে আগেই ওতপেতে থাকা  শিপন, ইব্রাহিম ও ইউসুফ পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পৌঁছে দেয় অভিযুক্তরা।  

প্রথমদিকে প্রভাবশালীদের কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে গ্রামবাসীর সহায়তায় ঘটনার ১৬ দিন পর ভুক্তভোগীর বাবা ইসলামপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। 

গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ দুই বছর বিচার প্রক্রিয়া শেষে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করে।  

আরও পড়ুন

তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

আদালতে ভুক্তভোগী জানান, তিনি চাচাতো ভাই সাদিকের সঙ্গে সম্পর্কের কারণে তার সঙ্গে শারীরিক সম্পর্কের অনুমতি দিয়েছিলেন। সেই কারণে সাদিককে খালাস দেওয়া হয়।  

ভোরের আকাশ/ র.ই


 

মৃত্যুদণ্ডফজলুল হক

শেয়ার করুন: