শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাতের আঁধারে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রাতের আঁধারে দুইটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ১৮টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ খবরে কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

রবিবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি স্বজনদের নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে কচুয়া সরদার পাড়া ও আখকচুয়া এলাকার কবরস্থানের ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির করে নিয়ে গেছে। এক রাতে এভাবে কঙ্কাল চুরি হওয়ায় স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্বজনরা।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, কচুয়া সর্দারপাড়ায় ৭টি ও আখকচুয়া এলাকায় ১১ টিসহ মোট ১৮টি কঙ্কাল চুরি হয়ে গেছে।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, এঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

কঙ্কাল চুরিগাইবান্ধা

শেয়ার করুন: