শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান চলমান রেখেছে তিতাস গ্যাস কর্তৃক। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ বন্দর- এর আওতাধীন মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ভাই ভাই হোটেল, আজমেরী হোটেল, নিরালা-২ হোটেল, চাচা ভাতিজা হোটেল ও আল মদিনা হোটেল, -এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ উৎসে কিলিং করা হয়েছে। এ সময়, স্টার বার্নার ১১টি, মডিফাড বার্নার ৭টি, কম্প্রেসর বার্নার ৫টি , ডাবল চুলা ৩টি, সিঙ্গেল চুলা ২টি ও ১টি তন্দুল জব্দ করা হয়েছে।  

অভিযানে সর্বমোট ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। আলোচ্য অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে  ১জন’কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া, ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২৫টি আবাসিক চুলা অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।

এ সময়, ১’’ MS পাইপ ১০০ ফিট, ৩/৪ জিআই পাইপ ২০০ ফিট, ০.৫’’ হোস পাইপ ৫০ ফিট, কম্প্রেসর মেশিন-০৫ টি, রেগুলেটর ১টি, স্টার বার্নার ১১টি, মডিফাইড বার্নার ৪টি, ডাবল চুলা ৩টি ও সিঙ্গেল চুলা ২টি অপসারণ/জব্দ করা হয়েছে।

একই দিনে, জনাব রাকিবুল ইসলাম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস টাঙ্গাইল, আবিবি-চন্দ্রা -এর আওতাধীন গোড়াই, মির্জাপুর,টাঙ্গাইল এলাকার ২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ৯টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ৫৪০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, রেগুলেটর ৯টি, লক উইং কক ৫টি অপসারণ/জব্দ সহ মোট ২,৯০,০০০/- (দুই লক্ষ নব্বই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

একই দিনে, জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেঢাবিবি -২ এর আওতাধীন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ৩টি অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্নসহ কারখানার সার্ভিস লাইন সোর্স পয়েন্ট থেকে কিল করা হয়েছে। এ সময় ৪টি বুস্টার ও ৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ জব্দ সহ মোবাইল কোর্টের মাধ্যমে পিতলের কারখানা থেকে ১,০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

তিতাসগ্যাস সংযোগউচ্ছেদঅভিযান

শেয়ার করুন: