ইসলামপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জামালপুরের ইসলামপুরে মুখ শিমলা দালাল বাড়ি মোড়ে মার্কেটে অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পার্থর্শী ইউনিয়নের দালাল বাড়ি মার্কেটে আঃ সালামের মুদির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সালামের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধের দোকান, জাহাঙ্গীর আলমের মুদির দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান ও ইসমাইল হোসেনের পান সুপারীর দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মত মালামাল উদ্ধার করা হয়েছে বলে ইসলামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম জানিয়েছেন।
ভোরের আকাশ/আ.র