শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নামে ওয়েবসাইট চালু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন বার্তা নিয়ে 'আলমগীর ফর টু মোরো' নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারুহ মির্জা।

ওয়েবসাইটটিতে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। সাধারণত সব শ্রেণি-পেশার মানুষের পক্ষে সরাসরি একজন সংসদ সদস্য বা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে যে কোনো মানুষ নিজের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন মতামত লিখে সরাসরি পাঠাতে পারবেন, যা পৌঁছে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।

ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭টি অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়েবসাইটে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এই ওয়েবসাইটটি কোনো নির্বাচন উপলক্ষে তৈরি করা হয়নি। এটি ছিল সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের মানুষের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সেসব বিষয়কে গুরুত্ব দিয়েই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

ওয়েবসাইটঠাকুরগাঁওমির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: