কেশবপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা

যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় তবিবুর রহমান নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আওয়ালগাতি বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার কাবিলপুর গ্রামের কামাল উদ্দীনের ছেলে সেলিম (৩০) ও একই গ্রামের সিদ্দিকের ছেলে আবু সাঈদ আওয়ালগাতি বাজারে নান্নুর চায়ের দোকানে বসে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য তবিবুর রহমান এর প্রতিবাদ করেন।
অভিযোগ রয়েছে, প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ও সেলিমসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল কাঠের বাটাম দিয়ে তবিবুর রহমানের ওপর হামলা চালায়। এতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনেওয়াজ বলেন, প্রচণ্ড আঘাতের কারণে তবিবুর রহমানের ডান হাত ও পা ভেঙে গেছে। তার চিকিৎসা চলছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতা তবিবুর রহমানের ওপর হামলা করে তার হাত ও পা ভেঙে দিয়েছে।
কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা