শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৭), নেহাল হোসেন (২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া (২০)।

পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক কারবারি চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায়।

একই দিনে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় দলীয় শৃংখল ভঙ্গের অভিযোগ প্রমাণে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা শামীম মিয়ার বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি স্মার্টফোন, ৩০ লক্ষ টাকা সমমূল্যের চেক, পাসপোর্ট ও ট্রেড লাইসেন্সসহ নগদ ১ লক্ষ ৬১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

যৌথবাহিনীর অভিযানরূপগঞ্জগ্রেফতার

শেয়ার করুন: