শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‘জুলাই আন্দোলনকে অস্বীকার করা মানে বাংলাদেশের জনগনের সাথে প্রতারণার শামিল’

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৭০ শতাংশ লোক গণভোটে হ্যা’র পক্ষে রায় দিয়েছেন, সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছে, ৭০ হাজার নারী-পুরুষ আহত, পঙ্গু হয়েছে। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিনতিও জুলাইয়ের হত্যাকারিদের মতই হবে।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনী এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষনা দিয়ে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায় প্রতিটি পদক্ষেপ গ্রহন করা হবে।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলামসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

মাওলানা রফিকুল ইসলাম খান

শেয়ার করুন: