ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন।
৭৩ জন প্রার্থীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) ১১জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসনে ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বিএনপি
২টি আসনে বিএনপির জোট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)
এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহ্ আলম, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী এস.এম শহিদ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এ.কে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর-আংশিক)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, খেলাফত মজলিশের আবুল ফাতাহ মো. মাসুক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেছার আহমদ, জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদ, জাতীয় পার্টির অ্যাড. মো. জিয়াউল হক মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. মোবারক হোসাইন, এনসিপির আশরাফ উদ্দিন মাহদি, আম জনতা পার্টির শরিফা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাঈন উদ্দিন, স্বতন্ত্র রুমিন ফারহানা ও এস এন তরুণ দে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক)
এই আসনে বিএনপির মো. ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের হাফেজ মো. এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, এনসিপির আতাউল্লাহ, জাতীয় পার্টির অ্যাড. রেজাউল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ ও স্বতন্ত্রে নূরে আলম সিদ্দিকী, আয়েশা আক্তার, মো. ওমর ইউসুফ খান, মো. কাজী জাহাঙ্গীর, মুহাম্মদ মুহসিনুল হাসান, আরিফুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)
এ আসনে বিএনপির কবীর আহমেদ ভুঁইয়া মুশফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার, জাতীয় পার্টি মো. জহিরুল হক খান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রফি উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হাফেজ আলম, মো. জসিম ও স্বতন্ত্র নাছির উদ্দিন হাজারী।
ব্রাহ্মণবাড়িয়া- ৫-(নবীনগর)
এই আসনে বিএনপির আবদুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবদুল বাতেন, জাতীয় পার্টির আরিফুল ইসলাম রুবেল, ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম নজু, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক, স্বতন্ত্র কাজি নাজমুল হোসেন, স্বতন্ত্র নজরুল ইসলাম ভুঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)
এই আসনে গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ, আব্দুর রহিম সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাবিবুর রহমান, স্বতন্ত্রে মো. মেহেদী হাছান ও আবদুল খালেক।
ভোরের আকাশ/এসএইচ