শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দির প্রধান আন্দোলন হবে বৃক্ষরোপণ : বিভাগীয় কমিশনার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বনায়নকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ।

তিনি স্পষ্ট করে বলেছেন, সারিয়াকান্দির মাটি ও মানুষের প্রধান আন্দোলন হবে বেশি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।

​শনিবার (২৫ জুলাই) বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হুইল চেয়ার, বৃক্ষ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​অনুষ্ঠানের শুরুতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপজেলার দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আধুনিক হুইল চেয়ার তুলে দেওয়া হয়। পাশাপাশি, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং প্রকৃতিপ্রেমী ও সবুজায়নে উদ্বুদ্ধ করতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 

বিতরণ পর্ব শেষে প্রধান অতিথি নিজে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করেন।

আরও পড়ুন

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

​প্রধান অতিথির বক্তব্যে ড. আ.ন.ম বজলুর রশিদ আরও বলেন, রোপণ করা প্রতিটি চারা যাতে সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠে, সেজন্য নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে।

​সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ভোরের আকাশ/রই 

ড. আ.ন.ম বজলুর রশিদ

শেয়ার করুন: