শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার, ধানবীজ জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার, ধানবীজ জব্দ
গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার, ধানবীজ জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৪৩৪ বস্তা সার ৬ হাজার ৯০০ বস্তা ধান বীজ জব্দ করা হয়।

বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

এর আগে গতকাল মঙ্গলবার (১জুলাাই) দিবাগত রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালান করা হয়। এসময় মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, মেসার্স শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় বিভিন্ন দোকানে থেকে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা, গীতা সার ঘরকে ২০ হাজার ও মেসার্স শ্রী অমরেন্দ্র নারায়ন চাকীকে ১০ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকেবে জানান তিনি।

এসময় গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

ভোরের আকাশ/আজাসা

গাইবান্ধাভ্রাম্যমাণ আদালত

শেয়ার করুন: