শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

কালীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে নজরদারির আহ্বান ইউএনওর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। 

তিনি বলেছেন, আগের তুলনায় বাল্যবিবাহের হার কমেছে ও মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের আয়োজন করা হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

ইউএনও বলেন, সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। কোনো নিকাহ রেজিস্ট্রার সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে বেআইনিভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে।

এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

লালমনিরহাট সফরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার

সভায় বক্তব্য দেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধক ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: