পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ।
এ সময় পিরোজপুর জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও দলকে শক্তিশালী করা সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ভোরের আকাশ/আ.র