শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ, জামালপুরে গ্রেপ্তার যুবক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

ভারতীয় তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মেহেদী একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।  

পুলিশ  সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করে। ভারতীয় ওই তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ও তার নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশী প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী।

এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণ করার প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর আটক

মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকট আত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।  

জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।

ভোরের আকাশ/ইউএম

যুবক গ্রেপ্তারজামালপুর

শেয়ার করুন: