শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় ভিজিডি চাল বিতরণ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় ভিজিডি চাল বিতরণ শুরু
আখাউড়ায় ভিজিডি চাল বিতরণ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম।

দক্ষিণ ইউনিয়নে ১৩৯ জন কার্ডধারী ভাতাভোগীদের মাঝে জনপ্রতি মাসিক ৩০ কেজি করে ৫ মাসের ৫ বস্তায় দেড়শ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১ হাজার ৩১৮ জন কার্ডধারী নারীকে চাল দেওয়া হবে।

এর মধ্যে আখাউড়া উত্তর ইউনিয়ন ১৪৫ জন, মোগড়া ইউনয়ন ৩৪১ জন, মনিয়ন্দ ইউনিয়ন ৩০৬ এবং ধরখার ইউনিয়ন ৩৮৭ জন। চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, প্যানেল চেয়ারম্যান আয়েত আলী ভূইয়া, মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক মো. আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া, কালু মিয়া, জাহের মিয়া প্রমুখ।

মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক মো. আতাউর রহমান বলেন, ৫ মাসের চাল একসাথে দেওয়া হয়েছে। প্রতি মাসে ৩০ কেজি করে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার নির্দেশ দেন।

ভোরের আকাশ/এসএইচ

আখাউড়াব্রাহ্মণবাড়িয়াচাল বিতরণ

শেয়ার করুন: