শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চাঁদপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রবাসীপুত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মাইজকান্দি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল হাসান ও শিলা আক্তার দম্পতির ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল আরিয়ান। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর আরিয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা শিলা আক্তার। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরপাড়ের পানিতে ভাসমান অবস্থায় আরিয়ানকে দেখতে পান তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাশের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু আরিয়ানের আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

বিলাপ করতে করতে শোকে মুহ্যমান মা শিলা আক্তার বলেন, আমি একটু আগে ওকে খেলতে রেখে ঘরের কাজে ব্যস্ত হয়েছিলাম। পরে খুঁজতে গিয়ে পুকুরে আমার বাবাটাকে ভাসতে দেখি। আমি আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না।

আরও পড়ুন

হামলার দু’দিন পর কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিহতের স্বজনরা জানান, আরিয়ানের বাবা মনিরুল হাসান জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ইতিমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শেষবারের মতো আদরের সন্তানের মুখ দেখার জন্য তার পথ চেয়ে প্রহর গুনছে পরিবার। তিনি দেশে পৌঁছানোর পর আরিয়ানের দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইজকান্দি গ্রামে পুকুরে পড়ে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় কোনো ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এম

চাঁদপুর

শেয়ার করুন: