শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তার ঠেকাতে অভিযান, গ্রেফতার ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে এ খাত ঘিরে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা, লক্ষ্যারচর ও সাহারবিল ইউনিয়নের বিভিন্ন চিংড়ি ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের পর সমন্বিত এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), একই ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০), লক্ষ্যারচর ইউনিয়নের ছোটন মাহমুদ (২৮) এবং সাহারবিল ইউনিয়নের জমির উদ্দিন বাবুল (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকেন্দ্রিক চাঁদাবাজি, দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রকৃত মৎস্যচাষীদের কাছ থেকে অর্থ আদায় এবং ঘের দখলের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দেশের রপ্তানিমুখী গুরুত্বপূর্ণ খাত হিসেবে পরিচিত চিংড়ি শিল্প, যাকে ‘হোয়াইট গোল্ড’ বলা হয়। সেই খাতে বৈধ চাষিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে দলমত নির্বিশেষে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বর্তমানে চকরিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/নি

কক্সবাজার

শেয়ার করুন: