শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় বিএনপি, জামায়াতসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী'র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী, জাতীয় পার্টি'র প্রার্থী মোঃ নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাঃ মাওঃ মুফতি শামীম আহমদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি'র) প্রার্থী মোঃ কৌশিক আহমেদ।

শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাঃ মাওঃ মুফতি শামীম আহমদ, দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে ৫লাখ ২৭হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুরমনোনয়ন বাতিল

শেয়ার করুন: