রাজনৈতিক কারণে বগুড়াকে পিছিয়ে রেখেছে একটি গোষ্ঠী

শুধু রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বগুড়াকে পিছিয়ে রেখেছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। সেই আমলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এই প্রাচীন শহরে। এমনকি বগুড়ার জেলার কথা শুনলে হওয়া চাকুরি থেকেও বাদ দেওয়া হয়েছে যোগ্যতম প্রার্থীকে। সেই ফ্যাসিষ্টদের জায়গা আর বাংলাদেশে হবে না বলে হুঁসিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর এই অঞ্চলের মানুষেরা একটি দল থেকে পেয়েছে শুধুই লাঞ্ছনা আর গ্লানি। সেই পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। একই সঙ্গে এতে দেশ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করেছি। খুব অল্প সময়ের মধ্যে সেটি সফলাতর মুখ দেখবে। বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আগের জৈলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির কাজ প্রায় সম্পন্নের পথে।
খুব অল্প সময় পেয়েছি। বগুড়াবাসী তথা আপনাদের জন্য আরও কাজ করতে চাই। নিশ্চয় আপানারা আমাদের এই সুযোগ দিবেন। আর এজন্য আমরা আবারো আপনাদের কাছে এসেছি। এবার ১১ দলীয় ঐক্যজোট যদি সরকার গঠন করতে পারে এবং নূর মোহাম্মাদ যদি এমপি হতে পারেন তাহলে বগুড়াবাসী তথা এই এলাকার মানুষকে আমাদের অনেক কিছু দেওয়ার রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইজাজ আল ওয়াসী জিম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভোরের আকাশ/এনএস