শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

বরিশালে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বরিশালে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল কাদির ওরফে মনির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬ ইং) দুপুর ১:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল ‘ক’ সার্কেলের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ আলেকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ৪ তলা বসতবাড়ির চতুর্থ তলায় অভিযান চালানো হয়। 

এ সময় আসামির দখলীয় ৩ কক্ষ বিশিষ্ট পশ্চিম পাশের ফ্ল্যাট তল্লাশি করে একটি সিলিন্ডার আকৃতির কৌটার ভেতর পলিথিনে মোড়ানো গোলাপী বর্ণের ৭০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মো. রেজাউল কাদির ওরফে মনিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রেজাউল কাদির ওরফে মনির দক্ষিণ আলেকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল ‘ক’ সার্কেলের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: