বাসাইলে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বাসাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান জিন্নাহ, সহ-সভাপতি আব্দুর রহমান ও কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাস, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমন তালুকদার জনি।
সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ব্যবসায়িক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/আ.র