পার্বতীপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় পার্বতীপুর মডেল থানার হলরুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবু নবকুমার বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নজরদারি ও সহায়তার আশ্বাস দেন। একই সাথে তিনি উৎসবকে নির্বিঘ্ন করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সোনা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায়, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও কমল কুমার দাসসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা পার্বতীপুরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এবার পাবর্তীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫০ টি মন্ডবে দুর্গাপুজা উৎযাপন হবে।
ভোরের আকাশ/সু.পা