শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহরের ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ জেলা কমিটির সহসভাপতি এম. এ বারী সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা প্রচার সম্পাদক মাসুম আহমেদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোশাহিদ মিল্টন, সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, তিমন চৌধুরী, জুলাই আহত যোদ্ধা জহুর আলী।

এ সময় বক্তারা ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ২৪ এর বিপ্লবের মহানায়কের ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা, এ দেশের মুক্তিকামী মানুষের ওপর হামলা। সেনাবাহিনীর অতর্কিত হামলা জনমনে ভীতির সঞ্চার করেছে। এতে আর্মি ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতে ভিপি নুরের ওপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে।

ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।

ভোরের আকাশ/জাআ

ভিপি নুরসুনামগঞ্জবিক্ষোভ

শেয়ার করুন: