শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জনের সভাপক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম জানান, এ বছর ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

এই কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলায় ৩০২০টি কেন্দ্র খোলা হয়েছে। অপরদিকে ৫১৪ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী কাজ করবেন। আগামী রোববার নির্ধারিত ইপিআই কেন্দ্রে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জুলেখা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, জেলার সাবেক ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

আরও পড়ুন

গাইবান্ধায় ঘাঘটের করাল গ্রাসে ভাঙনের মুখে বসতভিটা ও ফসলি জমি

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

ভিটামিন এ ক্যাপসুলমো. মাহবুবুল আলম মঞ্জু

শেয়ার করুন: